বিশ্বকাপের ৫ ম্যাচ শেষে বাংলাদেশ দল যখন ধুঁকছে, তখন আচমকা ঢাকায় পা রেখেছেন টাইগার দলপতি। এসেই ছুটে গিয়েছেন মিরপুরে। যেখানে নিজের শৈশবের কোচের সঙ্গে করেছেন একান্ত অনুশীলন।
গতকাল মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ। এমন হারের পরদিন আজ বুধবার দলের সদস্যরা ছুটেছেন কলকাতায় পরবর্তী ম্যাচের গন্তব্যে। অন্যদিকে সাকিব আল হাসান ধরেছেন দেশের পথ।
0 Comments